আপনারা অনেকেই জানেন আমি একটি আমন্ত্রণ মূলক পোস্ট দিয়েছিলাম মাননীয় যোগাযোগ মন্ত্রী বরাবর-
মাননীয় যোগাযোগ মন্ত্রী,ময়মনসিংহে আপনাকে আমন্ত্রণ!...
সেই আমন্ত্রণে হোক আর যায় হোক উনি সেই সড়ক দেখার জন্য এসেছিলেন গত কাল তার বিস্তারিত পড়ুন-
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকার বেহাল
দশা পরিদর্শনে এসে মঙ্গলবার যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন নিজেই খানাখন্দে ভরা রাস্তায় আটকা পড়লেন।
মাওনা হাইওয়ে থানার ওসি জুবায়েদুল আলম বাংলানিউজকে জানান, মঙ্গলবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় বড় একটি গর্তে পড়ে একটি পুলিশ পিকআপ এবং একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় সড়ক পরিদর্শনে এসে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে বহনকারী পাজেরো গাড়ি আটকে থাকে। পরে জরুরি ভিত্তিতে বিকল হয়ে পড়া গাড়িগুলো গর্ত থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। এরপর খুব দ্রুত মন্ত্রীর গাড়ি পার করিয়ে দেওয়া হয়।
মন্ত্রীর গাড়ি আটকে পড়ে থাকা অবস্থায় অনেক অনুরোধের পরও গাড়ির গ্লাস খুলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি যোগাযোগমন্ত্রী।
মহাসড়কে মন্ত্রীর গাড়ি আটকা পড়ার দৃশ্য আশেপাশের শতশত মানুষ উপভোগ করেন।
মন্ত্রীর আগমনের সংবাদে প্রবল বর্ষণ উপেক্ষা করে সোমবার রাত থেকেই গাজীপুর সড়ক বিভাগ কর্তৃপক্ষ রাস্তা মেরামতে মরিয়া হয়ে উঠে। গাজীপুর সড়ক বিভাগ কর্তৃপক্ষের আকস্মিক এ তৎপরতার পরও মহাসড়কের গর্তে আটকে পড়লেন যোগাযোগমন্ত্রী।
পরে মহাসড়ক পরিদর্শন শেষে ঢাকা ফেরার পথে মাওনা চৌরাস্তায় গাড়িতে বসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাস্তার দুরাবস্থার জন্য গার্মেন্টস মালিকদের দায়ী করে যোগাযোগ মন্ত্রী বলেন, ‘গার্মেন্টসের পানি রাস্তার উপর ছেড়ে দেওয়ার কারণে রাস্তার এ বেহাল দশা।
সরকারের একটি দায়িত্ববোধ আছে, তাই এ রাস্তার সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান তিনি।
খবর-বাংলা নিউজ
জনাব মন্ত্রী এখন দোষ দিচ্ছেন গামের্ন্টস শিল্পকে! নিজের দোষ তার পরেও স্বীকার করবেন না উনারা এটাই আফসুস
তবে আমার ইচ্ছাটা পূরন হওয়ায় আমি খুশি
এখন ভালয় ভালয় কাজ হলেই যাবো বাড়ি :)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন