হয়নি বলা অনেক কথা হয়নি জানা তোমার ব্যথা
বলতে চেয়েছিলাম তোমায়় কোন এক ভোর বেলা
দুর্ঘটনার ফেরিওয়ালা, আমি কষ্টের বাহক!
তুমি পবিত্র, ভালবাসার এক মহান সাধক
ইচ্ছে ছিল বলবো তোমায় মনের কথা, মালা গেথে
চড়ে ছিলাম জীবন গাড়ীতে যা চলছিল তোমার পথে
কিন্তু হাই! এ যে ভুল,কারন...
দুর্ঘটনার ফেরিওয়ালা, আমি কষ্টের বাহক!
তুমি পবিত্র, ভালবাসার এক মহান সাধক
চিনতে করেছি ভুল! বসে ছিলে তুমি গাছের আড়ে
আমায় দেখে অবাক তুমি হাতটি ছেড়ে থমকে দাড়ালে!
যা বুঝার বুঝে নিলাম এক নিমিষে,কষ্ট বুকে চেপে
কিন্তু বিধাতা! এ যে ভুল! কেন?...
আমি দুর্ঘটনার ফেরিওয়ালা,কষ্টের বাহক?
ও পবিত্র, ভালবাসা খেলার মহান সাধক?