সোমবার, ৩০ জুলাই, ২০১২

আমি আবার বেশি বুঝনেওয়ালা পোলাপান দেখবার পারি না। ইচ্ছে করে দেই হান্দায়া ডেগার

এই কথোপকখনের ঘটনা ও চরিত্র কাল্পনিক। কারো সাথে মিলে গেলে তা কাক-কোকিলতালীয়। লেখক কিন্তু একদম দায়ী না।


আমি: আসসালামুআলাইকুম। কেমন আছেন জনাব?
- হ ভাল আছি। কেডা তুমি?
আমি: আমি এই এলাকায় নতুন এসেছি। শুনলাম আপনি এই এলাকার নেতা। দেখলাম আপনি এলাকার সব কিছু দেখে রাখেন। সবাই আপনাকে মান্য করেন। তাই ভাবলাম আপনার সাথে পরিচিত হয়ে যায়।
- তোমারে তো নতুন দেখতাছি। তা করো কি? 

শনিবার, ২১ জুলাই, ২০১২

মধুটিলার পাহাড় ও বন-জংগলে হারিয়ে যাওয়া ও উপজাতি অতিথেয়তা।

সীমান্ত ঘেষা জেলা শেরপুর। ভারতের মেঘালয় রাজ্যের সাথে এই দিকে সীমানা প্রাচীর বাংলাদেশের। নালীতাবাড়ি, ঝিনাইগাতি উপজেলা মিশেছে সীমন্তের প্রান্তে।
পাহাড় ও সবুজ ঘন বনের সারি চারদিকে। বন্য প্রানীর অভয়ারণ্য ও উপজাতিদের আবাসস্থল এই দিকে। এখানে রয়েছে-গারো, ঢাল, কুচ, বাড়াল সহ বিভিন্ন উপজাতি গোষ্ঠির বাস।

পাহাড়ের উপর স্থাপিত টাওয়ার থেকে দেখা যায় ভারতীয় বিএসএফ এর নজরদারী। ভাগ্য খারাপ থাকলে পড়তে পারেন বন্য হাতির খপ্পরে ! তবে বর্ষাকারে সম্ভাবনা কম। তারা নাকি ধান উঠানোর সময় আসে বেশি দল বেধে।

ঘুরতে গিয়েছিলাম বন্ধুরা মিলে নালিতাবাড়ির মধুটিলা ইকো পার্ক সহ পাহাড়ি জংগলে।
চলুন আমার সাথে আপনাদের ঘুরিয়ে আনি সেখান থেকে-


বন্য প্রাণীদের নিরাপদ আবাস নিশ্চিত করুন। বানরের হাতে।

শুক্রবার, ২০ জুলাই, ২০১২

মানুষ কাঁদে কেন?





চোখের জলে আবেগের প্রকাশ কে কান্না বলে। প্রতিশব্দ:ক্রন্দন ( উইকিপিডিয়া)

আমরা কেন কাঁদি? কেন চোখ দিয়ে জল গড়িয়ে পরে আর তখনি মনে হয় কি যেন নেই বা বুকের ভিতরটা কেমন যেন হালকা হয়ে যায়( আসলে মস্তিস্কে)

তবে কান্নার প্রধান কারণটা মানসিক।

মানুষের কান্নার বা চোখের পানি তিন ধরনের-

আমার মনের কিছু ছোট ছোট কথা...একান্ত মনের কথা।

আমার মনে ঘুর ঘুর করে যে কথা গুলো বা ভাব বা ধারণা গুলো তা শেয়ার করছি আপনাদের সাথে।
একান্ত ''আমার মন'' এর কথা। ধার করা কারো কথা নয়।

মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১২

১৬ কোটি মানুষের সহায়তায় নাকি পদ্মা সেতু হবে, কিন্তু দেশে তো এত মানুষ নাই!

১৪৭৫৭০ বর্গ কিলোমিটারের এই দেশে জনসংখ্যা কত?
কত জন নারী?
কত জন পুরুষ?


সাম্প্রতিক আদম শুমারীর রির্পোট প্রকাশ করা হয়েছে-যেখানে দেশের জনসংখ্যা নিম্নরুপ:-
২০১১ সালের আদমশুমারি ও গৃহগণনা অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা ১৪ কোটি ৯৭ লাখ ৭২ হাজার ৩৬৪ জন। এর মধ্যে পুরুষ ৭ কোটি ৪৯ লাখ ৮০ হাজার ৩৮৬ জন এবং নারীর সংখ্যা ৭ কোটি ৪৭ লাখ ৯১ হাজার জন।

সোমবার, ১৬ জুলাই, ২০১২

স্বাধীনতার ৪০ বছর ও কিছু অমূল্য সত্য=‌আর্শ্চয্য জাতি (সম্পূর্ণ অরাজনৈতিক পোস্ট)

আমরা জাতি হিসেবে সংকর! অদ্ভুত আমাদের রুচি অদ্ভুত আমাদের ব্যবহার।
অদ্ভুত চিন্তা-ভাবনা। সব নিয়ে আমরা এক অন্যরকম স্বাধীন জাতি যারা প্রকৃত অর্থেই স্বাধীন!
কেমন?
আপনি যা ইচ্ছা করতে পারবেন এই দেশে। এখানে আইন না মানাটা আইন।
মানুষ খুন করতে ইচ্ছা হল- সবার সামনে করে ফেলতে পারবেন। বাধা দিবে না কেউ।
পানের পিক টি ফেলার জন্য পযর্ন্ত আপনাকে হেটেঁ ডাস্টবিনে যেতে হবে না! যার তার দেয়ালে ফেলে দিন। কে কি বলবে!

পৃথিবীর একমাত্র এই দেশেই আপনি মনেরমত স্বাধীনতা উপভোগ করতে পারবেন। মুক্তিযুদ্ধে আপনার ভাতের থালাটি যারা নিয়ে গিয়িছিল কেড়ে তাদের নিয়ে আপনি একি প্লেটে ভাত খেতে পারবেন এতে আপনার কোন সম্মান হানি হবে না বা কেউ কিছু বলবে না। আপনাকেই বাহ বা দিবে।

নীতি কথা লাগছে আপনার কাছে?
ঠিক আছে চলুন কিছু প্রমাণ দেখায়-

বুধবার, ১১ জুলাই, ২০১২

নজরুল স্মৃতি কেন্দ্র ও বটতলা থেকে ঘুরে এলাম

ময়মনসিংহের ত্রিশাল, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজরিত এলাকা। কবির শৈশব কেটেছে এখানে। এ বছর ১০০ বছর পূর্তি হচ্ছে ত্রিশালে নজরুলের আগমনের।

১৯১৪ সালে আসানসোল থেকে ত্রিশালের কাজীর শিমলা গ্রামের দারোগার বাড়িতে নজরুলকে নিয়ে আসেন কাজী রফিজউল্লাহ। কিছুদিন পর নজরুল জায়গির হিসেবে চলে যান একই উপজেলার বিচ্যুতিয়া ব্যাপারী বাড়িতে। পাশের গ্রাম নামাপাড়ায় বিশাল বটতলায় বাজতো কবির বাশিঁ। ২০০৮ সালে ব্যাপারী বাড়িতে স্থাপিত হয় নজরুল স্মৃতি কেন্দ্র ও নজরুল গবেষণাগার।
এখানকার নজরুল উদ্যানে কবির লেখা কবিতা, গান ও কাব্যে স্থান পাওয়া বিভিন্ন বৃক্ষরাজি দেশবরেণ্য কবি, সাহিত্যিক, গবেষক, শিল্পী ও বিশিষ্ট ব্যক্তিদের হাতে রোপণকৃত। যেভাবে আসবেন: ঢাকা হতে প্রায় ১০০ কি.মি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় বাসে করে যেতে পারবেন। ত্রিশালে বাস থেকে নেমে, দুখুমিয়া বিদ্যালয় পার হয়ে ভ্যানগাড়ি বা রিকসাওয়ালাকে বললেই আপনাকে পৌছিয়ে দিবে দারোগা বাড়িতে। কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গেইটের পাশেই কবির স্মৃতি বিজরিত ‘বটতলা’ যেখানে কবি বসে বাশিঁ বাজাতেন শৈশবে। বিশাল বটতলায় বসে আজ আর সেই সুর শুনতে পারবেন না। কিন্তু অনুভব করতে পারবেন মায়া।
সেই বটগাছ
হেটে সামনে ব্যাপারী বাড়ির দিকে চললাম। প্রিয় কবির স্মৃতি আকঁড়ে তৈরি করা হয়েছে নজরুল স্মৃতি কেন্দ্র। ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত প্রথম কেন্দ্রটি এখন ধ্বংসাত্বক। নতুন করে ২০০৮ সালে নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে এটি। বাড়ির আঙিনায় স্থাপিত হয়েছে দুটি ‘নজরুল স্মৃতিকেন্দ্র’।

পুকুরের পাড়ে বিশাল ভবন
২ তলা বিশাল বাড়ির নিচ তলাতে রয়েছে সম্মেলন কেন্দ ও উপরে ১৪০০ বই এর সংগ্রহ এবং কবি নজরুলের বিরল সব ছবি, কবির ব্যবহৃত পালঙ্ক ও গ্রামোফোন রেকর্ডসহ বিভিন্ন জিনিসপত্র। পুকুর পাড়ে টিন ও কাঠ দিয়ে তৈরি ঘরটি নজরুল গবেষণার জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

স্মৃতিকেন্দ্রের লাইব্রেরী
বিশাল ভবনের পাশে রয়েছে সান বাধানো পুকুর ঘাট। গাছের সমাহার। দর্শনার্থীদের বসার জায়গা। এ স্মৃতিকেন্দ্রে রয়েছে কবির হাতে লেখা জাতীয় রণ সংগীত, কবির ব্যবহায্য গ্রামোফোন রেকর্ড ও কবির প্রাপ্ত বিভিন্ন পুরুষ্কার ও স্বরণীকা।

কবির ব্যবহৃত বাদ্যযন্ত্র
ত্রিশালেই রয়েছে দারোগাবাড়ি ও কবির স্কুল পালানো দিন গুলোর সেই স্কুল। কবির স্মৃতিকে অম্লান করে রাখতে এখানেই প্রতিষ্ঠিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। নজরুল গবেষকরা নজরুলকে ফিরে পেতে, নজরুলকে জানতে ঘুরে আসতে পারেন এ স্মৃতিকেন্দ্র ও নজরুল জাদুঘর হতে।

কবির হাতে লেখা রণ সংগীত
 প্রতি বছর দরিরামপুরে প্রতিষ্ঠিত নজরুল একাডেমিতে আয়োজন করা হয় জাতীয় ভাবে নজরুল জন্ম জয়ন্তীর। তিনদিন ব্যপী মেলাসহ বিভিন্ন ধরনের আয়োজনে উদযাপন করা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলমের জন্মদিবস। এ সময় গেলে ঘুরে আসতে পারবেন মেলা হতেও।


কিছু কথা: 
কেন্দ্রটি বিশ্ববিদ্যালয়ের কাছে হওয়ার কারণে প্রতিদিন অনেক দর্শনার্থী আসে এখানে। কিন্তু এটি তেমন স্বমৃদ্ধ নয়। দর্শনার্থীদের বিনোদন, বসার জায়গা ও লোকবল বাড়ানো উচিত এখানে। স্মৃতিকেন্দ্রের কর্মকর্তাদের সাথে কথা বলে জানতে পারি, এখানে মোট ১৮টি পদ রয়েছে কিন্তু বর্তমানে মাত্র ৪ জন রয়েছে দেখাশোনার জন্য! সঠিক পরিচর্চা না করলে এটি দর্শনার্থীদের টানতে পারবে না, নজরুলের আর্দশ, শিল্প সাহিত্যের সাথে পরিচয়ে সফল হবেনা। আশা নিয়ে এসেও নিরাশায় ফিরে যেতে হবে নজরুল পিয়াসীদের।

 নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবাদী আদর্শ বেঁচে থাকুক আজীবন।


সোমবার, ২ জুলাই, ২০১২

একটি উর্বর মস্তিস্কের ফসলে বেকারত্বকে বিদায় দিন

নদী মাতৃক দেশ। চারদিকে পানি পানি আর পানি। বেকার যদি হয়ে থাকেন আকার করে নিতে পারেন এখনি। খুব অল্প বিনিয়োগে। তবে মনে রাখতে হবে সব কাজই কাজ। কাজকে অবহেলা করলে হবে না হুম।


মাঝি: যে নৌকা চালায়। পেশায় মাঝি, শখের মাঝি, অবসরের মাঝি। বিভিন্ন রকম মাঝি হতে পারে। আপনি ভেবে নিন আপনি কোনটা হতে চান।