এক দেশে ছিল এক রাজা, সে তার প্রজাদের ভালবাসতো কিন্তু তা ছিল দেখানো। তলে তলে সে প্রজাদের ক্ষতি করার জন্য চেষ্টায় থাকতো।
সে তার প্রজাদের সুখ দেখতে পারতো না। প্রজারা নিজের সম্পতি, মেধা ব্যবহার করে জীবনে ও দেশের সম্মান ও সুখ আনলে তাও দেখতে পারতো না। কেউ নিজের পরিশ্রম ও মেধায় উন্নতি করলে তাকে রাজ্যে একঘরে করা হত। পুরুষ্কার না দিয়ে রাজ্যের সভাসদদের দিয়ে নিয়মিত তিরষ্কার করতো।
সে দেশে এক সময় সবার ঘরে বাতি জ্বলতো না। কিন্তু ধীরে ধীরে সবাই বাতি জ্বালানোর মত সার্মথ অর্জন করলো, তা দেখে সেই রাজার মনে জ্বলুনি। সে নির্দেশ দিলো দিনে দুইবার বাতি নিভিয়ে অন্ধকার করে সবাইকে শাস্তি দিতে হবে। তাই করা হচ্ছে নিয়মকরে। যদিও সে দেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর কিন্তু রাজার সদিচ্ছার কারণে তা ব্যবহার করা হয় না।