সোমবার, ২২ আগস্ট, ২০১১

বদনার তলা গেছে

বদনা আছে যত দিন
পাশে আছি তত দিন
আমরা সবাই ভাই ভাই
বদনা বদনা করে যাই

বদনা দেখিয়ে বেঁধে রাখবো জনতা
বলবে না কেউ,দেখাবে না কেউ হতাশা।
রাস্তা গেল,মেধাবী গেল গেলনা কারো বদনা
বোকা জনতা বোকা রইলো দিলনা কোথাও ধরনা।

জনতা আমরা অভাগা নই,হয়ে রইলাম বদনার গোলাম
সাহস আছে ,বল আছে তাই আমি একাই কিছু বললাম।
পাশে আশো ভাই ও বোন, চল বদনা কেড়ে নিয়ে
বদনা বাজদের পশ্চাতে গদাম যায় দিয়ে।

**বদনা=ক্ষমতা।
এবার পরে দেখুন তো

খানাখন্দে ভরা ঢাকা-ময়মনসিংহ সড়কে আটকা পড়লেন যোগাযোগমন্ত্রী!

আপনারা অনেকেই জানেন আমি একটি আমন্ত্রণ মূলক পোস্ট দিয়েছিলাম মাননীয় যোগাযোগ মন্ত্রী বরাবর-
মাননীয় যোগাযোগ মন্ত্রী,ময়মনসিংহে আপনাকে আমন্ত্রণ!...
সেই আমন্ত্রণে হোক আর যায় হোক উনি সেই সড়ক দেখার জন্য এসেছিলেন গত কাল তার বিস্তারিত পড়ুন-



ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকার বেহাল

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও বাস্তবতা অথবা আমাদের অসহায়ত্ব!

যে দেশের প্রধান সম্পদ মানুষ বা জনসংখ্যা, প্রতিদিন ধ্বংস হওয়ার পথে সেই সম্পদ বাচাঁতে আমাদের অবশ্যই গবেষণা লব্ধ ফল নিয়ে কাজ করা উচিত।
সড়ক দুর্ঘটনা বন্ধ নয় প্রয়োজন সচেতন ভাবে প্রতিরোধে কাজ করা। সারা দেশে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় গড়ে কমপক্ষে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। দুর্ঘটনার জন্য চালকের অসচেতনতা ও অসতর্কতাকে দায়ী করা হলেও তাদের বিরুদ্ধে নেই কোনো কার্যকর পদক্ষেপ। আমারাই বা কি করছি সেই সম্পদ রক্ষার জন্য!


চিরদুখী যারা, জীবন নিয়ে বেঁচে থাকাটা যাদের মুর্তিমান আতংক,সবার চেষ্টায় একটু অন্যরকম হোকনা তাদের এবারের ঈদ-উল ফিতর

আমাদের হাসিতে একটু হলেও ভাগ বসাতে দেই না ওদের যারা ঈদের দিনেও হাসতে পারে না, চলুন তাদের ঈদটি রাঙিয়ে দেই অন্যরকম ভালবাসার আবেশে। এবাবের ঈদে হাসবে সবাই। ভাবুননা এদের হাসিমাখা মুখের কথা যাদের চাওয়া পাওয়াটা খুব একটা বেশি কিছু না। শুধু আমার আপনার একটু সদিচ্ছা পারে তাদের কে মুখে হাসি ফুটাতে।

এখন চলছে পবিত্র রমজান মাস। এরপর আসছে আমাদের সবার খুশীর দিন, পবিত্র ঈদুল ফিতর। আমাদের সকল মানুষের জন্য এই দিনটি অনেক অনেক খুশীর ও আনন্দের। সবাই অনেক মজা করে, ধুমধাম করে পালন করি এই দিনটি।

তুই একটা মন

তুই আমার মন করেছিস চুরি
সাহস দেখে হয়ে ছিলাম আমি ফিদা
ভালবাসি' বলেছিলি বুকে ধরে ছুরি
কারণ 'আমার মন' টা অনেক সরল সাদা।

প্রথম দিন ডেটিং করলাম তোর সাথে
কি ভাল লেগেছিল তোর হাতটি ধরে
ওই যে, বেইলি রোড আর পান্থ পথে
বাদাম নিয়ে ফুচকা খেয়ে রিকসা করে।

মাননীয় যোগাযোগ মন্ত্রী,ময়মনসিংহে আপনাকে আমন্ত্রণ!

“বার ভূঁইয়ার” জমিদারী আর সবুজের সমারোহ চারদিকে,দুর থেকে ভেসে আসে সীমানার কড়া শাসন। সব মিলিয়ে এই ঐতিহ্যমন্ডিত ময়মনসিংহে আপনাকে স্বাগতম জানাচ্ছি।সড়ক পথে চলে আসুন সোজা রাস্তা ধরে শালবনের ভিতর দিয়ে। সেই কবে ছোট বেলায় দোলনায় দোল খেয়েছিলেন! নিশ্চয় ভুলে গিয়েছেন? আবারো সেই স্মৃতি মনে করিয়ে দেয়ার সব আয়োজন আমরা করে রেখেছি।

এই তো মাত্র কয়েক কিলোমিটার পথ!ঢাকার বিখ্যাত যানজট থেকে গাজীপুরের টঙ্গীতে আসার সাথে সাথে যদি মনে মনে বলেন আহ,বাচঁলাম!তাহলে কিন্তু ভুল করেছেন!রাস্তার মাঝে হাটু পানি জমে গাড়ীর চাকা যখন ডুবতে দেখবেন তখন আপনার মনে হবে যেন আপনি কক্সবাজার সি-বিচে গাড়ীতে আছেন!আপনার চোখ ভারী হয়ে আসবে গাড়ীর ঝাঁকিতে। এবার একটু ঘুমিয়ে নিতে পারেন!গাড়ীতে ঝাঁকি খেতে খেতে আর জ্যামে বসে থাকতে থাকতে অধৈর্য্য হবেন না! কারন আমরা নিয়মিতই আসছি এই রাস্তা ধরে, এবং টঙ্গী থেকে মাত্র ৯৯ কিলোমিটার পথ!
চোখ খুলে অবাক হবেন না কিন্তু বলে দিলাম! কারণ এখন আপনি মাওনা চৌরাস্তায় চলে এসেছেন। এখানে জ্যাম লাগবেই কিছু করার নেই!

অমানুষেরা আজ মানুষের দলে ভিড়ছে...

গত কিছুদিনের ঘটনা সমূহ বার বার মাথায় আঁচড় কাটছে। তাহলে কি আমরা মানুষ হওয়ার রাস্তা থেকে দুরে সরে যাচ্ছি!
মানুষ কি অমানুষ হচ্ছে?
নাকি দিন দিন অমানুষেরা মানুষের দলে আসছে!

গত কিছু দিনের ঘটনা+তারও আগের কিছু ঘটনার দিকে চোখ ফিরান-
চলতি বছরের গত ৬ মাসে গড়ে প্রতি ৪ দিনে একজন করে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে।। মানুষ আইন হাতে তুলে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করেছে ৭৫ জনকে।

রবিবার, ৭ আগস্ট, ২০১১

বন্ধু ও বন্ধু

বন্ধু তুমি সকাল বেলার স্নিগ্ধ রোদের ঝাঁঝ
তোমায় নিয়ে থাকবো, আশা করবো প্রতি কাজ
বন্ধু তুমি দুপুরের ক্লান্ত মনের অবসান্ত আবাস
তবু তোমার মাঝেয় আমার নিরাপদে বাস।
ঝিলের মাঝে পদ্ধ, তুমি রাতের জোছন
নতুন সব সৃষ্টি আর মনের কথা করবো রচনা।

বুধবার, ৩ আগস্ট, ২০১১

বদনার জন্য বিশ্ব হচ্ছে ধ্বংস!!!

দেশের সবাই আজ পাগল
বদনার জন্য হয়ে যাচ্ছে সব রাম ছাগল
যখন থাকে বদনা যার হাতে
সেই সব!আমাদের তখন মারতে চায় ভাতে।

বদনার জন্য করছে কত জন কত অপরাধ
কে বলে অপরাধ তাকে! এ যে তাদের মনের সাধ!
কেড়ে নিয়ে বদনা করে দিয়ে নিঃশ্ব
জনগণ মরছে,কাদঁছে এই বিশ্ব।