রবিবার, ৭ আগস্ট, ২০১১

বন্ধু ও বন্ধু

বন্ধু তুমি সকাল বেলার স্নিগ্ধ রোদের ঝাঁঝ
তোমায় নিয়ে থাকবো, আশা করবো প্রতি কাজ
বন্ধু তুমি দুপুরের ক্লান্ত মনের অবসান্ত আবাস
তবু তোমার মাঝেয় আমার নিরাপদে বাস।
ঝিলের মাঝে পদ্ধ, তুমি রাতের জোছন
নতুন সব সৃষ্টি আর মনের কথা করবো রচনা।



বন্ধু তোমায় একদিন হারালে মনে আশে শত কষ্ট
ভাবি বসে,আর হাসি তোমার স্মৃতি নিয়ে, তুমি কত দুষ্ট!
তোমায় নিয়ে কাব্য হয় গল্পের নায়ক হও তুমিই
আমি জেনে আনন্দে উদ্দেল,মনে হয় এ যে আমিই।

খেলার সাখী ছিলে তুমি,কৈশোরে দুষ্টুমীর
যৌবনে ভালবাসার সাক্ষী,বার্ধ্যকে গড়বো স্বপ্ননীড়।
ভালবাসা আমার তুমি, তুমিই জীবনের বড় আশা
জীবন তরীতে উত্তাল সাগরে, বিশ্বাসের ভেলায় ভাসা।
বন্ধু,ও বন্ধু, তুমি আমার প্রাণের সখা
হাত ধরে চলো উড়বো আজ, দুজনে মেলে পাখা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন