আমাদের হাসিতে একটু হলেও ভাগ বসাতে দেই না ওদের যারা ঈদের দিনেও হাসতে পারে না, চলুন তাদের ঈদটি রাঙিয়ে দেই অন্যরকম ভালবাসার আবেশে। এবাবের ঈদে হাসবে সবাই। ভাবুননা এদের হাসিমাখা মুখের কথা যাদের চাওয়া পাওয়াটা খুব একটা বেশি কিছু না। শুধু আমার আপনার একটু সদিচ্ছা পারে তাদের কে মুখে হাসি ফুটাতে।
এখন চলছে পবিত্র রমজান মাস। এরপর আসছে আমাদের সবার খুশীর দিন, পবিত্র ঈদুল ফিতর। আমাদের সকল মানুষের জন্য এই দিনটি অনেক অনেক খুশীর ও আনন্দের। সবাই অনেক মজা করে, ধুমধাম করে পালন করি এই দিনটি।
কিন্তু ঈদের খুশী শুধু নিজের জন্য নয়। অন্যকে খুশী হতে দেখার মাঝেও। আপনি যখন দেখেন আপনি খুব সুন্দর কাপড় পরে ঘুরছেন, ঠিক আপনারই পাশে একটা গরীব ছেলে/ মেয়ে সারা দিন কাজ করছে একটা মলিন কাপড় পরে, তখন আপনার কেমন কাটবে? জানি অনেক অনেক খারাপ লাগবে। শত হলেও আমাদের সবার মাঝে একটা মন আছে, যা এখনো মানবতার জন্য কাঁদে।
আমাদের সবারই একটা সুপ্ত ইচ্ছা ওদের জন্য কিছু করার, যারা সারা দিন কাজ করেও ২ বেলা ২ মুঠো খাওয়ার যোগার করতে হিমশিম খায়। ঈদের দিন এলে ওরা লজ্জায় মুখ লুকিয়ে নিরবে কাজ করে যায়। সে হয়ত আমারই বাসার পাশে থাকে, অথবা আমার বাসায় কাজ করে, অথবা রিক্সা চালায়, ফুল বেচে, বাদাম বেচে, পেপার ফেরি করে না হলে আমার আপনার জুতা রঙ করছে।
আমরা কি পারিনা আমাদের সামান্য কিছু দিয়ে সম্মেলিত ভাবে ওদের জন্য কিছু করার? একটা প্লাটফর্মে এসে দেশের ও প্রবাসের সবাই কি আমরা পারিনা সেইসব খেটে খাওয়া ছেলে মেয়েদের জন্য কিছু করার? অন্তত ঈদের দিনে ওদের মুখে হাসি ফুটোক এটা কি আমরা চাইনা? ওরা যদি খুশী হয়, তবেই তো ঈদের দিনের আনন্দের সার্থকতা। তাই না?
যারা প্রবাসে আছেন, নানান কারনে ঈদের আনন্দে শরিক হতে পারছেন না দেশের স্বজনদের সাথে। ঈদ এলেও মনে হয় অন্য সাধারন দিনের মত। অন্তত এমন একটা কাজ করে আপনিও পারবেন ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নিতে।
তাই আসুন একটা উদ্দ্যেগ নেই সবাই মিলে। কারো নাম কামানোর ইচ্ছায় নয়, শুধু ঈদের আনন্দ একসাথে করার ও ভালো কিছু করার প্রত্যয়ে।
যে ভাবে উদ্দ্যেগটির ভাবনা:
আমরা যদি সবাই সামান্য পরিমান খরচের টাকা বাঁচিয়ে একটা ফান্ডে জমা করি তাহলে কেমন হয়? অল্প অল্প করে সেই ফান্ড হবে অনেক বড়। একটা হিসাব দিচ্ছি:
আমরা যারা প্রবাসী আছি তারা যদি জনপ্রতি কমকরে ২,০০০ টাকা দেই তাহলে যদি মোট ৩০ জন টাকা দেয় তাহলে হবে ৬০,০০০ টাকা।
যারা দেশে আছেন তারা যদি জনপ্রতি ৫০০ টাকা দেন আর মোট যদি ১০০ জন হয়- তাহলে মোট আসবে ৫০,০০০ টাকা!
মোট ১,১০,০০০ টাকা!
একটা ছেলে/মেয়ের ঈদের কাপড় কিনতে যদি খরচ হয় ১,৫০০ টাকা তাহলে মোট কতজনকে কাপড় দেয়া যাবে? কম করে হলেও ৭০ জন!!
একবার ভেবে দেখুন, আপনার টাকায় ৭০ জন গরীব,খেটে খাওয়া ছেলেমেয়ে ঈদের দিন হাসছে নতুন কাপড় পরে। নিজের কাছে কেমন লাগবে বলতে পারেন?
তবে নিজের সামর্থ্য অনুযায়ী আমরা সহায়তা করবো।
আসুন এই একটা কাজে সবাই এক হই:
আমন্ত্রন জানান আপনার বন্ধুকেও। যার ইচ্ছা আছে, সামর্থ আছে কিন্তু করার উপায় পাচ্ছে না- সবাইকে আহবান জানান আজই। কারো নাম নয়, কে কত দিল সেটাও বড় নয়- বড় হল আমরা সবাই মিলে একটা কিছু করব।অন্তরে ইচ্ছা আছে কিন্তু সামর্র্থ্য নেই, তবে আমাদের সাথে মাঠ পযার্য়ে কাজে সেচ্ছাসেবক হিসেবে চলে আসতে পারেন।
কাদের জন্য করব আমরা:
আমরা তাদের জন্য করতে চাই, যাদের কেউ নেই এই পৃথিবীতে। যারা ভিক্ষা করে না। সারাদিন কোনো না কোনো কাজ করে খায়। নিজেকে বাচাঁনোর ও প্রতিষ্ঠিত করার সংগ্রামে যারা দিনরাত মেহনত করছে, সেইসব শিশু। সে হয়তো আপনার পাশেই আছে। পার্কে, রাস্তায়, ফুটপাতে যেকোনো খানে।
যদি কিছু করতে হয় তবে এখনই সময়। কোনো ব্যানার নয়, নিজের নামও নয়- শ্রেফ নিজের ঈদের খুশীটা সবার সাথে ভাগ করাই হোক লক্ষ্য।
আপনারা আগ্রহী হলে, আর ফান্ড সংগ্রহ হলে কোনো কিছুই অসম্ভব নয়। বাস্তবায়ন করার জন্য আছে একঝাক তরুন মুখ। যারা সবসময় নিঃস্বার্থভাবে চেষ্টা করে ওদের জন্য কিছু করার, কিন্তু সম্ভব হয়না অর্থের অভাবে আর উপযুক্ত পরিকল্পনার জন্যে।
তাহলে বন্ধুরা আসুন শুরু করা যাক একটা প্রচেষ্টা দিয়ে। আজই।
আপনাদের মতামত চাইছি। আগামী ২০ তারিখের মাঝে আমরা এই ফান্ডটা সংগ্রহ করতে চাই। দেশের একটা ব্যাংক একাউন্টে সবাই টাকা জমা দিব কোনো স্বত্ব ছাড়া।
Account Name: Mahmudul Hasan Ferdous
Account No: 123.101.85339
Bank Name: Datch Bangla Bank Limited. (DBBL)
বাস্তবায়নে: স্টুডেন্টস ইউনিয়ন ফর রিয়েল ফ্রিডম.
সহযোগিতায়: আমাদের আড্ডাঘর...
প্রবাসী ব্লগার বৃন্দ
প্রয়োজনে:-
রনি(সিংগাপুর)-+৬৫৮১১৭০৫৩৫
ফয়সাল(বাংলাদেশ)-০১৬৭২৬৩৩০৪৫
সহযোগিতা কামনা করছি দেশের ও দেশের বাইরের ব্লগার ও ভিজিটরদের কাছ থেকে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন