বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১১

হাসির কথা-

বিজ্ঞানীরা বলেন হাসলে মন, শরীর ভাল থাকে! তবে প্রতিদিন কত লিটার বা কত কেজি হাসলে ভাল তা তারা বলে নাই! তাই চলুন হাসির রাজ্যে ঝাপিয়ে পরে হাসতে হাসতে নিজেকে ফতুর করে দিন এখানে।
তয় কমন পরলে কিছু করার নাই কারণ ঠোটঁ ঠিকই বেকে বা দাঁত বের হয়ে যাবে-

রাস্তা দিয়ে অলস ভঙ্গিতে এক খালি রিকশা চলে যাচ্ছে। তাই দেখে আমার ভাগ্নি তুরা দোতলার জানালা দিয়ে মাথা বের করে জিজ্ঞেস করলো,
 \"অ্যাই রিকশা যাবে?\"
 রিকশাচালক-হ, যামু। 
 তুরা-ঠিক আছে যাও। 
 -------------------------------------
 ঢাকা টু ময়মনসিংহের বাসে একবার ডাকাত পড়ল! ডাকাত দল পুরো বাস তাদের নিয়ন্ত্রণে নিল! এবার শুরু হবে লুটপাট! ডাকাতের সর্দার ইয়া লম্বা একটা ছোরা বের করে ঘোরাতে ঘোরাতে সবাইকে উচ্চ কণ্ঠে বলছে, ‘দিয়া হালাইন গো, যা আছে সব দিয়া হালাইন!!’
 সবাই যার যা আছে বের করে দিতে শুরু করল! আমার কাকা তাঁর টাকা-পয়সা সব দিতে দিতে ‘দিয়া হালাইন’ কথাটা শুনে আর হাসি ধরে রাখতে পারছিলেন না! হেসেই ফেললেন! তখন ডাকাতের সর্দার তাঁর হাসি দেখে চোখ গরম করে বলে উঠল, ‘দিয়া আবার হাসুইন? এক্কেরে কাইট্টা হালবাম!’ 
 -------------------------------------------
 এক গরু আর এক ছাগল মাঠে ঘাস খাচ্ছিল।
 কথা কাটাকাটি শুরুর পর এক পর্যায়ে গরু ছাগলকে বলছে:
 গরু: বেটা ছাগল, তুই আসলেই একটা গরু।
 তখন ছাগল উত্তেজিত হয়ে বলে উঠলো:
 ছাগল: আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একটা ছাগলের মতো কথা বলছেন। :l
 ----------------------------------------------
 সার্জেন্ট হাত দেখিয়ে একটি গাড়ি থামাল; তারপর ভিতরে উকি দিল
 : গাড়ি থামানোর জন্য দুঃখিত, রাউন্ড চেক আপ চলছে … একজন দাগি আসামি পালিয়েছে কি না।
 এমন সময় গাড়ির পেছনের ডালা থেকে টোকার আওয়াজ শোনা গেল, তারপর একটা মৃদু কন্ঠ-
 : আমরা কি বর্ডার পেরিয়ে গেছি?  
 ------------------------------------------
 পুলিশের প্রিজন ভ্যানে করে ৭/৮ জন খুনের আসামি নিয়ে যাওয়া হচ্ছে। পাহাড়ের পাশ দিয়ে বন্ধুর পথ ধরে ছুটে চলেছে গাড়ি … হঠাৎ করে রাস্তায় বেরিকেড দিয়ে আক্রমণ করল এক দল সন্ত্রাসী। গার্ডকে হত্যা করে দরজা ভেঙে খুনিদের মুক্ত করে দিল। কিন্তু একজন খুনি পালাল না। প্রিজন ভ্যানে বসে রইল।
 পরে পুলিশের রেসকিউ টিম এসে তাকে প্রশ্ন করল “কী ব্যাপার সবাই পালাল তুমি রয়ে গেলে যে?”
 “মাথা খারাপ ! এই বনজঙ্গলে গাড়িঘোড়া পাব কোথায় যে পালাব? :
 ------------------------------------------
 গির্জায় কনফেশন চলছে—
 : ফাদার, আমি একটি মুরগি চুরি করেছিলাম। সেটা নিয়ে আপনি আমাকে পাপমুক্ত করবেন?
 : না, এভাবে হয়না, তুমি যার মুরগি তাকে ফেরত দিয়ে আসো।
 : ফেরত দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু মুরগির মালিক ফেরত নিতে চায় না।
 : সে ক্ষেত্রে তুমি পাপমুক্ত। কারণ তুমি মুরগির মালিককে ফেরত দেওয়ার চেষ্টা করেছিলে।
 মুরগিচোর খুশিমনে মুরগি নিয়ে বাড়ি চলে গেল। ওদিকে পাদ্রি বাড়ি ফিরে দেখেন তাঁর মুরগিটি নেই।  
 ---------------------------------
 - হ্যারে, স্বর্গে কি ক্রিকেট খেলা হয়?
 - অবশ্যই হয়। আমি স্বপ্নে গতকালই তো দেখলাম, স্বর্গে ক্রিকেট খেলা হচ্ছে। আর আগামী পরশুতো তুই ব্যাট করছিস।:-C:-C
 -------------------------------------
 নিয়োগকর্তা - আপনার শিক্ষাগত যোগ্যতা

 আবেদনকারী- আজ্ঞে এফ, এস, সি স্যার

 নিয়োগকর্তা - বা ভাল তারপর বলুন এই যে আপনাকেই বলছি , আপনার শিক্ষাগত যোগ্যতা কি

 অপর আবেদনকারী (পুত্র) - আজ্ঞে বি এস, সি , স্যার

 নিয়োগকর্তা- বেশ খুশি হলাম । তা আপনার? হ্যা আমি এই ম্যাডামকে বলছি। আপনার কোয়ালিফিকেশন জানতে চাইছি । মহিলা আবেদনকারী (মা) - আজ্ঞে এম, এস,সি

 নিয়োগকর্তা- বা । আপনারা দেখছি সবচেয়ে ভাল শিক্ষাগত যোগ্যতা রাখেন ।

 স্যার আপনি একটু বোধ হয় ভুল করছেন

 নিয়োগকর্তা - কেন? কেন ?

 মহিলা- আজ্ঞে এম, এস, সি মানে মাদার অব সেভেন চিলড্রেন

 পুরুষ- আজ্ঞে আমি ফাদার অব সেভেন চিলড্রেন ।

 ছেলে- আমি ব্রাদার অব সিক্স চিলড্রেন :-C
 --------------------------------------
 রাস্তায় হোঁচট খেয়ে স্ত্রীর ওপরের ঠোঁটে আঘাত লাগায় স্ত্রীকে নিয়ে বিটলু গেছেন চিকিৎসকের কাছে।
 চিকিৎসক ওষুধ দিয়ে বিটলুর স্ত্রীর ওপরের ঠোঁটে একটি পট্টি মেরে দিয়ে বললেন, ‘আর কোনো সমস্যা নেই। কয়েক দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে।’
 বিটলু চিকিৎসকের কানে কানে বললেন, ‘ওর দুটি ঠোঁটেই পট্টি মেরে দিতে ফি কত দিতে হবে, স্যার।’ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন