মঙ্গলবার, ১২ জুন, ২০১২

পাগল হওয়ার সবচেয়ে বড় লাভ-যা ইচ্ছে বলে যেতে পারবেন, আইনের সাধ্য নেই আপনাকে আটকাবে।

নজরুল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের বিরোদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হচ্ছে ফেসবুকে জনাব প্রধানমন্ত্রীকে কটুক্তি করার কারণে।
সুত্র- রাষ্ট্রদ্রোহ মামলা হচ্ছে এক ছাত্রের বিরুদ্ধে

রাষ্ট্রদ্রোহ: কোন ব্যাক্তি কথিত বা লিখিত শব্দাবলীর দ্বারা অথবা সংকেতসমূহের দ্বারা, বা দৃশ্যমান কল্পমূর্তির দ্বারা আইনবলে প্রতিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণা বা অবজ্ঞার সৃষ্টি করে বা করার উদ্যোগ করে বা বিদ্ধেষ সৃষ্টি করে বা করার উদ্যোগ করে তা রাষ্ট্রদ্রোহিতা(ধারা-১২৪ক দন্ডবিধি,১৮৬০)। 
ঘৃণা,অবজ্ঞা বা বিদ্ধেষ সুষ্টি বা সৃষ্টির উদ্যোগ গ্রহন করা সরকারের বিরোদ্ধে অপরাধ হিসেবে গন্য হয়। 
*সরকার=জনগণ+রাষ্ট্রপরিচালনার ব্যক্তিগণ।

অন্যদিকে সংবিধান: চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্-স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে(অনুচ্ছেদ-৩৯)কিছু যুক্তিসঙ্গত বাধানিষেদ সাপেক্ষে।

আপনার ভাল না লাগলেও সরকার পরিচালকদের প্রতি সম্পুর্ণ অনুগত ও সর্বপ্রকার শত্রুতার ভাব পরিহার করতে হবে। না হলে তা রাষ্ট্রদ্রোহিতার সামিল।

আবার- সাংবিধান: দলের বিরোদ্ধে কোন সাংসদ ভোট দিতে পারবে না তাতে আসন শুন্য হয়ে যাবে। অনুচ্ছেদ-৭০)

সব কথার শেষ কথা হল- আপনার সরকার আপনি নির্বাচন করেছেন। যত অন্যায় অত্যাচার, ধ্বংস নষ্ট, খারাপি হোক না কেন তার বিরোদ্ধে আপনি কিছু বলতে গেলে তা হবে রাষ্ট্রদ্রোহিতা যার সবোর্চ্চ শাস্তি মৃত্যুদন্ড। দল খারাপ করলেও আপনি সচেতন থেকেও কিছু বলতে পারবেন না, এতে আপনার সংসদ পদ যাবে। আবার যুক্তিসঙ্গত বাঁধা নিষেদ উপেক্ষা করে কিছু বললে তা হবে সংবিধান অমান্য। চলবেন কিভাবে এবার আপনি বুঝেন। সব কথার এক কথা আপনার অস্ত্র একটাই তা হল ভোট। ৫বছর পর এটিই সঠিক ব্যবহার করতে যদি পারুন তবেই সুখ না হলে ৫ বছর মুখ বন্ধ করে পড়ে থাকা ছাড়া .....! ( যদিও এখন পযর্ন্ত জনতা এই ক্ষেত্রে বিফল। তেল আর টাকা সব ঠিক করে দিচ্ছে এখনো। জাতীয় নির্বাচনে গড়ে ৭০ % ভোট পড়ে , আর এই ৭০ ভাগের মধ্যে ২৭ % ভোট বিক্রি হয় । আর এই ২৭ ভাগ ভোটের মধ্যে ৮০ ভাগ ভোট ৫০০ টাকার নিচে বিক্রি হয়। দুই দিন ভাল মন্দ খাওয়ার জন্য জনতা এটি করে।

কিন্তু সমস্যা হল- পাবনা পাগলা খানার রোগীরাও মনে হয় পারবে না অন্যায়ের প্রতিবাদ আর খারাপের বিরোদ্ধে কথা না বলে থাকতে। আশার কথা, পাগল হওয়ার সবচেয়ে বড় লাভ, যা ইচ্ছে বলে যেতে পারবেন, আইনের সাধ্য নেই আপনাকে আটকাবে। তাহলে কি ৫ বছরের জন্য পাগল হতে চান ? কারন সামনে যে সরকার জনগণ নির্বাচন করবেন তাও বিফল হবে। 

-আজাইরা প্যাচাল পারলাম। কষ্ট করে নিচ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন