যারা গণিত ভালবাসে জাতীয় গণিত উৎসব বা আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের খবর তারা রাখেন বটে, তবে দেশের গ্রামীণ জনপদের স্কুলগুলো বরাবরই থাকে বঞ্চিত। দুরত্ব বা সুযোগের অভাব অংশগ্রহণ করতে পারে না সেসব স্কুলের মেধাবী শিক্ষার্থীরা। এ দিক দিয়ে ব্যতিক্রমী একটি আয়োজন গত ৭ বছর ধরে করে চলছে ময়মনসিংহ সদর উপজেলার শহর ছাড়িয়ে নদের ওপারের স্কুল লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।
গ্রামের স্কুলগুলোর শিক্ষার্থীদের জন্য সম্পুর্ণ নিজেদের উদ্যোগে কিছু উদ্যোমী তরুণ প্রতি বছর আয়োজন করে ১ দিনের গণিত উৎসব । যেখানে প্রতিযোগীতামূলক পরীক্ষার মাধ্যমে দিনব্যাপী গণিত নিয়ে উৎসব চলে।
৩য় হতে ১০ম শ্রেণির মধ্যেকার চারটি বিভাগে অনুষ্ঠিত এ গণিত প্রতিযোগিতায় সর্বমোট ২৪ জনের হাতে পুরুষ্কার তুলে দেয়া হয়। সেরা প্রতিষ্ঠান নির্বাচিত হয় বর্ণমালা কিন্ডারগার্টেন।
পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের রেক্টর মো: রফিকুল ইসলাম, রউজ স্টাডি সেন্টারের প্রধান শিক্ষক আবদুল্লাহসহ অনেকে। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যুৎ কুমার নন্দী।
এ বছর লেতু মন্ডল উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে স্কুলটির প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন লেতু মন্ডল উচ্চ বিদ্যালয় অ্যালুমনাই এসোসিয়েশন কর্তৃক আয়োজিত গণিত উৎসবে ৩০ টি প্রতিষ্ঠানের প্রায় ১২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। উৎসবটি তত্ত্বাবধান করেন স্কুলের প্রাক্তন ছাত্র সাইফুর রহমান সোহাগ, সুমন, আশিক, মামুনসহ আরও অনেকে। সার্বিক সহযোগিতা করেন প্রাক্তন শিক্ষার্থী, এ কে মানিক, মতিউর রহমান ফয়সাল, সিরাজুল আমিনসহ অনেকেই।
এ আয়োজন হতে বের হয়ে আসা ক্ষুদে গণিতবিদদের জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে নিয়ে আসতে আয়োজকরা সবার সহযোগিতা কামনা করেন।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন