বুধবার, ২৯ জানুয়ারি, ২০১৪

ফোনে কথা বলার আদবকেতা, নিজেকে অন্যের কাছে অসভ্য উপস্থাপন নয়।

আপনার প্রকাশ ভঙ্গি, আপনার আচরণ থেকেই বুঝা যায় আপনার চরিত্রের গুণ, তাই সবক্ষেত্রে উচিত নিজের আচরণ সংযত রাখা ও অন্যের কাছে নিজেকে বিরক্তির বস্তু হিসেবে প্রকাশ না করা। তরুণদের দৈনন্দিন জীবনে মোবাইলের ব্যবহারের প্রয়োজনীয়তা অনেক কিন্তু এর সুষ্ঠু ব্যবহার কয়জন করে। তাই ফোনে/ মোবাইলে কথা আদবকেতাও মানতে হবে।

ঘটনা-১: বাসে  এক লোক অনেক উচ্চ স্বরে ফোনে কথা বলছেন
-হ্যালো মফিজ, আরে দোস্তওও, কেমন আছো?
আমি তো বাড়িতে আছি,তুমি কই?
আরে না সবাই ভাল আছে..হ হ
আস্তে আস্তে উনার গলার আওয়াজ বাড়ছেই আর বাকি যাত্রীরা বিরক্ত হচ্ছেন কেউ কেউ বললেন, ভাই একটু
আস্তে কথা বলুন। কিন্তু কে শুনে কার কথা উনি উনার মত চিৎকার করে কথা বলছেন তো বলছেনই।

এমন ঘটনা আমরা প্রতিনিয়ত জন্ম দিচ্ছি যা অন্যের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। একটু চেষ্টা করলেই আমরা এমন বদ অভ্যাস দুর করতে।

ঘটনা-২: ফোনে মিথ্যা কথাটা বেশি বলা হয়। বাসায় থাকলে বলি বাইরে, ডেটিং এ থাকলে অফিসে!

ঘটনা-৩: অপরিচিত কেও ফোন দিলে একটু এদিক-সেদিক কথা বললেই শুরু করি গালাগালি! একজন অপরিচিত মানুষকে কি দরকার বুঝানোর যে আপনি একজন অভদ্র, অসামাজিক মানুষ।

চলুন মোবাইলে কথা বলার কিছু আদবকেতা জেনে নিই-
১.শুভেচ্ছা জানিয়ে কথা শুরু করুন।
২.বিরক্ত হয়ে থাকলে ফোন রিসিভ করবেন না! যখন রাগ কমবে তখন নিজেই ফোন দিন।
৩.রিং বাজার সাথে সাথে ধরতে চেষ্টা করুন।
৪.অফিসে কাউকে ফোন করলে তার অফিস সময়ে করুন।
৫.রাস্তায় বা বাইরে থেকে ফোন কল করলে বা রিসিভ করলে আস্তে কথা বলুন।এবং যথাসাধ্য কম কথা বলতে চেষ্টা করুন।
৬.কাউকে ফোন করলে তার কাছে আপনার কথা শোনার মত সময় আছে কিনা জেনে নিন।
৭.রিং টোন যথাসাধ্য কম শব্দের ব্যবহার করুন।
৮.অফিসে বা ক্লাসে থাকলে অবশ্যই নিরব রাখুন।
৯.আপনি ফোন করে থাকলে এবং কোন কারনে লাইনটি কেটে গেলে নিজেই আবার ফোন করুন।
১০.রাস্তা পারাপার বা গাড়ী চালানো অবস্থায় থাকলে কোন ভাবেয় ফোন ব্যবহার করা উচিত না।
১১.অচেনা নাম্বার হতে ফোন আসলে বিরক্ত না হয়ে বুঝতে চেষ্টা করুন উনি কি চান।
১২.বাসায় ফোন সেট বা টেলিফোনের কাছে খাতা কলম রাখুন।
১৩.ফোনে আপনাকে পাননি এমন কাউকে আপনি নিজেই ফোন করুন।
১৪.যিনি ফোন করেছেন তিনি যখন ফোনে বিদায় বলবেন তখন আপনি ফোন টি রাখুন।
১৫.ফোনে মিথ্যা বলা পরিহার করুন।
১৬.অন্য কারো ফোন অনুমতি ছাড়া ব্যবহার করা উচিত না।
১৭.ভদ্র ভাবে,পরিস্কার ভাষায় কথা বলুন।
১৮.ফোনে ধমক বা গালাগালি করা থেকে বিরত থাকুন।
১৯.অকারনে কাউকে মিসকল দিয়ে বিরক্ত করবেন না।
২০. অযথা ফোনে খেজুরে আলাপ করবেন না।
২১. কারো কাছ থেকে এস এম এস পেলে চেষ্টা করুন তাড়াতাড়ি রিপ্লে করতে।

আমরা মানুষ। আমরা ভদ্র ভাবে সব কিছু করবো। নিজের মনুষ্যত্ব বিকিয়ে নিজেকে অন্যের কাছে হাস্যকর অসভ্যভাবে উপস্থাপন করব না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন